1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সম্পত্তির দ্বন্দ্বে বাবার দাফনে মেয়ের বাধা,মা-মেয়ের ধস্তাধস্তি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লাশের সামনে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে মেয়ে ও সৎ মা। এ সময় ধস্তাধস্তি করেন উভয় পক্ষ। এরপর শ্বশুরের লাশ প্রায় একঘণ্টা আটকে রেখেছে জামাতা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল চারটায় কুমিল্লার হাউজিং এষ্টেট এলাকায় এ ঘটনা হয়। পুলিশ জানিয়েছে এটি পারিবারিক দ্বন্দ্ব। নিহত ডা.সিরাজুল হকের মেয়ে হাছনেয়ারা বেগম জানান,আমার ১২ বছর বয়সে মা মারা যায়। ১৫ বছর বয়সে বিবাহ হয়। তখন স্বামীর বাড়ি চলে যাই।
বাবা ঘরে একা,তাই দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে কোন সন্তান হয়নি। গত ২০ বছর বাবা অসুস্থ। কয়েকবার স্টোক করেছে। তখন আমার সৎ মা সেতারা বেগম তার ভাই জাহাঙ্গীর ও তারেক হাউজিং জমির টিপসই নেয়। আমি হাউজিং বা গ্রামের বাড়ি রাচিয়া কোন সম্পত্তি পাইনি। আমি ছাড়া আমার বাবার কোন ছেলে মেয়ে নাই।
মেয়ের জামাতা ডা. দেলোয়ার হোসেন জানান, শ্বশুরের লাশ দেখতে গেলে তারা আমার মেয়ের ব্যাগ আটকে রাখে। তার নানার ঘর থেকে বের হতে বলে। আমার স্ত্রীকে প্রহার করে। তখন একটু ধস্তাধস্তি হয়। তারা ২০১৮ সালে আমার শ্বশুরের ৮ শতক জমি, তিনতলা ভবনসহ হেবা দলিল করে নিয়ে যায়। ব্যাংকের সব টাকা সৎ মা নিয়ে যায়। গ্রামের সকল জমি চাচাদের দিয়ে দেয়। নিহত ডা.সিরাজুল হকের দ্বিতীয় স্ত্রী সেতারা বেগম বলেন, স্বামীর লাশ সামনে রেখে আমি কথা বলবো না। কোতয়ালী থানার সহকারী পুলিশ পরিদর্শক বিষ্ণু কুমার রায় জানান,বিষয়টি জেনে আমরা হাউজিং ১নং সেক্টরে মসজিদে যাই। উভয় পক্ষকে বলেছি, লাশ যেনো আটকে না রাখা হয়। মোটামুটি ঘণ্টা খানেক পর জানাজা ও দাফন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০