1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

নড়াইলের চিত্রা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫২১ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাটনা সুইসগেট সংলগ্ন মৃত চিত্রা নদী (বানকানা) নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী ইসহাক মোল্যার(৭৫) লাশ উদ্ধার করা হয়েছে। ৩১ জানুয়ারী (মঙ্গলবার) সকালে স্থানীয়রা সুইস গেটের নীচেয় ফুলে যাওয়া লাশটি দেখতে পেয়ে প্রশানকে অবহিত করে। অতঃপর স্বজনরা এসে লাশটি সনাক্ত করে। মৃত ব্যবসায়ী ইসহাক মোল্যা বড়দিয়া বাজারের গুড় ব্যবসায়ী ও লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারী (বৃহস্পতিবার) স্ত্রীর কাছ থেকে ৪০/৪৫ হাজার টাকা নিয়ে বাজারে নিজ দোকানে আসে। বিকেলে তাকে মহাজন ঘাট এলাকায় চা খেতে দেখা যায়। ব্যবসায়ীক কাজ সেরে তিনি আর বাড়ীতে ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি। তারা আরো জানায় চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তার টাকা পয়সার লেন-দেন ছিল। কয়েকদিন আগে অনেকের সাথে তার কথা কাটাকাটিও হয়েছে। স্বজনদের ধারনা তাকে কে বা কারা হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ লোকমান হোসেন বলেন,লাশটি ফুলে গেছে। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। গায়ের কাপর তল্লাশী করে একটা টুপি ছাড়া কিছুই পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০