1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ট্টমছম ব্রীজ হতে ১১৩৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৮১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এসির পুরাতন যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১১৩৬ বোতল বিদেশী মদসহ মোঃ সবুজ মিয়া(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৩০ জানুয়ারী সোমবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ সবুজ মিয়া(২৭) কুমিল্লা জেলার মুরাদনগর থানার সিংহারিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। কুমিল্লায় ১১৩৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ এর ভিতরে এসির পুরাতন যন্ত্রাংশের আড়ালে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০