1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন

দৈনিক গণমুক্তি পত্রিকা ৫০ বছর পূর্তি উপলক্ষে বটিয়াঘাটায় র‌্যালি ও আলোচনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি

দৈনিক গণমুক্তি পত্রিকা ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার বিকাল ৪টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক গণমুক্তি পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,দৈনিক গণমুক্তি পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি মোঃ সিরাজউদ্দিন ( সেন্টু),বিশেষ অতিথি ছিলেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির আহম্মেদ খান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামন শেখ, ঝর্ণাধারা উপকুলিয় সাংবাদিক কল্যান ট্রাস্ট এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইমরান হোসেন সুমন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আহসান কবীর,বীর মুক্তিযোদ্ধ মোঃ কামরুল ইসলাম,কোষাধক্ষ্য তরিকুল ইসলাম,সাংবাদিক আতিকুল ইসলাম,মোঃ দুলু গোলদার,মোঃ ইমরান হোসেন,আছিয়া আক্তর ঝিনুক,মোঃ নাসির আহম্মেদ,মোঃ ইউছুফ হোসেন,মোঃ সাঈদুজ্জামান গোলদার প্রমুখ। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০