1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত চান্দিনা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৭ বার দেখা হয়েছে

সোহেল রানা

জাতীয় সাংবাদিক সংস্থা চান্দিনা উপজেলা শাখার আয়োজনে কুমিল্লার চান্দিনায় নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস এর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার চান্দিনা উপজেলার সভাপতি কাজী আব্দুর রাজ্জাক (রাশেদ) এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক,আলিফ মাহমুদ কায়সার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক,ইয়াছিন আরাফাত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, এ কে এম আজাদ, দপ্তর সম্পাদক, আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক, মীর মোশারফ হোসেন বাবু, নির্বাহী সদস্য, সোহেল রানা, সহিদুল ইসলাম খোকা, সাদ্দাম হোসেন, ফখরুল ইসলাম প্রমুখ। এসময় সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। পরিচিত ও মতবিনিময় সভা শেষে চান্দিনা উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যদের পক্ষ থেকে সংস্থার সভাপতি কাজী আব্দুর রাজ্জাক (রাশেদ) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০