1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে

সোহেল রানা:

জাতীয় সাংবাদিক সংস্থা চান্দিনা উপজেলা শাখার আয়োজনে কুমিল্লার চান্দিনায় নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ জানুয়ারী) সকাল ১০টায় সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস এর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার চান্দিনা উপজেলার সভাপতি কাজী আব্দুর রাজ্জাক (রাশেদ) এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক, আলিফ মাহমুদ কায়সার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়াছিন আরাফাত,যুগ্ম সাংগঠনিক সম্পাদক,এ কে এম আজাদ,দপ্তর সম্পাদক,আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক,মীর মোশারফ হোসেন বাবু,নির্বাহী সদস্য, সোহেল রানা,সহিদুল ইসলাম খোকা,সাদ্দাম হোসেন, ফখরুল ইসলাম প্রমুখ। এসময় সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। পরিচিত ও মতবিনিময় সভা শেষে চান্দিনা উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যদের পক্ষ থেকে সংস্থার সভাপতি কাজী আব্দুর রাজ্জাক (রাশেদ) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০