1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ৮১ বোতল ফেন্সিডিল ও ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারী দুপুরে কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল গ্রামের মৃত.আজিবুরের ছেলে মোঃ আসলাম (৩২)।
পৃথক আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারী সকালে সদরের বালুতুপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারী সদরের কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের বারপাড়া গ্রামের মৃত ফারুক এর ছেলে মোঃ মাসুম খন্দকার (২১)। এসব ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০