1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সাদুল্লাপুরে শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৭ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে জোনার ফাউন্ডেশন।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন (জেড.এফ) এর আয়োজনে ও ডা. মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টারের সহযোগিতায় আজ বৃহস্পতিবার কামারপাড়া ঈদগাহ্ ময়দানে ৪র্থ বারের মত প্রথম পর্বে স্থানীয় তিনটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৩০ জন শিক্ষার্থীর মাঝে এই কুরআন শরীফ বিতরণ করা হয়।
জোনার ফাউন্ডেশন (জেড.এফ) এর সভাপতি এ.জে আশিকুর রহমান শাওন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও ইয়েস বাংলাদেশ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো. তাওহীদ উল ইসলাম তুষার, মন্দুয়ার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. সিরাজুল ইসলাম সিরাজী, জোনার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জুবায়ের হিমেল, কার্যনির্বাহী সদস্য মো. ফরিদ মন্ডল, ফয়সাল কবির প্রমুখ।
উল্লেখ্য যে, চলতি বছরে স্থানীয় জনসাধারণের অনুদানে সংগ্রহ করা ৫০০ খানা কুরআন শরীফ তিনপর্বে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। গত ২০১৪ সাল থেকে জেলায় আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন সাধনের জন্য টেকসই উন্নয়ন আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে জোনার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০