1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ঝিনাইদহে মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৬ বার দেখা হয়েছে

মোঃ বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহ জেলার মহেশপুরে সৎ মেয়েকে ধর্ষণের অপরাধে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের বাসিন্দা। রায়ের বিবরণে জানা যায়, প্রথম স্বামীর সাথে বনাবনী না হওয়ায় শিশু কন্যাকে নিয়ে জয়নাল আবেদীনের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শিশু কন্যার মা রোজিনা বেগম। বিয়ের পর স্বামীর সাথে মহেশপুরের স্বরুপপুর গ্রামে রোজিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। প্রতিদিনের মতো সকালে হাটতে বের হয় রোজিনা বেগম। বাড়িতে ফিরে দেখে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে প্রতিবেশীদের সহযোগীতায় তাকে আটক করা হয়। ওই দিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০