1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ফেনসিডিলও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫০৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর দুর্গাপুর এলাকা থেকে ৩৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এছাড়া শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫.৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) গভীর রাতে ও শনিবার (২১ জানুয়ারি) সকালে র‍্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার মাদক কারবারি কুমিল্লার জেলার বুড়িচং থানার রামপাল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সালাউদ্দিন (৩১)। আরেকটি অভিযানে শুক্রবার (২০ জানুয়ারি) গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৫.৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলার কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের স্বপন এলাহী শান্তর মেয়ে সুমি আক্তার(২৫) এবং একই থানার গাজীপুর গ্রামের মো. তাজুর ছেলে মো. সুজন (২০)। র‍্যাব-১১,সিপিসি-২,কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতার হওয়া মাদক কারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০