1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় দেড় লাখ বিদেশি আতশবাজিসহ এক চোরাকারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫১১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকা থেকে ১ লাখ ৪৪ হাজার ভারতীয় আতশবাজিসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃত যুবকের বাড়ি কুমিল্লার কোতয়ালী মডেল থানার পাঁচথুবী দক্ষিণ পাড়া গ্রামে। তার বাবার নাম মো.ইউনুস মিয়া। র‌্যাব-১১,সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে একটি পিকআপ ভর্তি ১ লাখ ৪৪ হাজার ভারতীয় আতশজবাজিসহ উদ্ধার করা হয়। এ সময় সিফাতুল্লা সাকিব (২২) নামে এক যুবককে আটক করা হয়
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত জব্দকৃত পিকআপ ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী অবৈধভাবে বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০