1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মুরাদনগরে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৮০ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমূল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার চিনু প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন । শিক্ষা উপকরণের মধ্যে ছিল ১ হাজার রিম কাগজ,মালটি মিডিয়া ক্লাস রুমের জন্য ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ,১০টি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন, অটিজম শিশুদের জন্য হুইল চেয়ার ও শিক্ষাবৃত্তি বৃত্তি প্রদান করেন এমপি ইউসুফ হারুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০