1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নড়াইলের কালিয়ায় ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৪ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতীতে ইট বোঝাই ট্রলি চাপায় রুবেল মোল্যা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা তার ভগ্নিপতি হাত ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় কলাবাড়ীয়া ইউনিয়নে বোয়ালিয়ারচর মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কালিয়া উপজেলার চাদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে।
ঘটনাস্থল থেকে জানা যায়, কলাবাড়ীয়া গ্রামের শফিউল্লার ইট ভর্তি ট্রলি কালিয়া থেকে কলাবাড়ীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলে পৌছালে ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় ট্রলিটি পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ট্রলি অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স ছাড়া ড্রাইভার দিয়ে চালানোর কারনে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা এজাহার করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, ঘটনা সম্পর্কে ওসি নড়াগাতীর সাথে কথা বলেছি এবং জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০