1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লা মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে চিরকুট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৫২০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ জানান, মিনহাজ উল করীম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায়।
সহকর্মীদের বরাত দিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, মিনহাজ একা থাকতেন। দরকার না হলে কথা বলতেন না। অ্যাপ্রোন পরা অবস্থায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় জানা যায়। ওই কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল,আমার মৃত্যুর জন্য আমি নিজে ছাড়া আর কেউ দায়ী না।
ওসি আরও জানান, মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০