1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মুরাদনগরে কম্বল পেয়ে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বাধ ভাঙ্গা আনন্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৪ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

আমার বাড়ি থেকে পুরানো পাতলা একটা কম্বল দিছিল। আজকে এক স্যারের কাছ থেকে এখন একটা কম্বল পাইলাম। এখন আগের কম্বলটা বিছানাতে বিছাতে পারব। আর নতুন কম্বলটা গায়ে দিয়ে ঘুমাতে পারব। আর একটুও ঠান্ডা লাগবে না। আমার মতো অনেকেই কম্বল পাইছে। আমাদের সবারই খুব আনন্দ লাগতেছে। যারা কম্বল দিল আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। কম্বল পেয়ে আনন্দমাখা মুখে কথাগুলো বলছিল মুরাদনগর উপজেলার মুজাফফারুল উলুম মাদরাসা ও এতিমখানার তালিমুল শিক্ষার্থী আব্দুল মুবিন।
বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিমের পক্ষে অধ্যাপক মো.সাখাওয়াত হোসেন নিশান গত মঙ্গলবার বিকালে ১০২ জন শিক্ষার্থীদের মাঝে ওই প্রতিষ্ঠানের মাঠে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধ্যাপক মো.সাখাওয়াত হোসেন নিশান বলেন, বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিমের পক্ষে শীতার্তদের জন্য উপহার হিসেবে কম্বল দিয়েছি। তিনি দেশের বিভিন্ন জেলার শীতার্থদের মাঝে এই কম্বল বিতরণ করে থাকেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। পরে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিপার্স গ্রুপের সমৃদ্ধি ও পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০