1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি)রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার আলেখারচর এলাকায় মায়ামী হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) একদল পুলিশ রাতে মায়ামী হোটেল থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায়। এর চেয়ে বেশকিছু আমাদের জানা নাই।এ বিষয়ে জানতে চাইরে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, মোশারফ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে আমরাও বের হই। পরে কুমিল্লায় তিনি মায়ামী হোটেলে যাত্রাবিরতি করছিলেন। এ সময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি মামলা আছে।
দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
তবে মোশারারফ হোসেন দিপ্তীর স্ত্রী নিহার সুলতানার দাবি, ‘ঢাকায় মামলার হাজিরা দিতে দীপ্তি ঢাকায় যাচ্ছিলেন। পথে কুমিল্লা থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০