1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় চোর বলায় রুমমেটকে কুপিয়ে হত্যার পর মাটি চাপা,আটক ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫০৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার দুর্গাপুরের নোয়াপাড়া এলাকায় মঞ্জুরুল একটি ফার্মে ও নাহিদ লেবারের কাজ করতো। দুজনই ভাড়া থাকতেন। বেশ কিছুদিন পূর্বে মঞ্জুরুলের পকেট থেকে ১৫০০ টাকা পাওয়া যাচ্ছিল না। তাই মঞ্জুরুল সরাসরি নাহিদকে চোর দাবি করে। এবং সে স্থানীয়দের কাছে এ ঘটনা বলে। নাহিদের বাবা-মাকেও কল দিয়ে জানায়। এতে নাহিদ মঞ্জুরুলের ওপর ক্ষিপ্ত হয়ে যায়।
গত শুক্রবার রাতে মঞ্জুরুলকে ঘুমন্ত অবস্থায় নাহিদ মাথায় দা দিয়ে ছয়টি কোপ দিয়ে হত্যা করে। পরে তার লাশ কাবিলা এলাকার একটা কবরস্থানের পাশে পুঁতে ফেলে মাটি চাপা দেয়। ঘটনার তিনদিন পর সোমবার (১৬ জানুয়ারি) ঘটনায় জড়িত একজনকে আটকের পর সে দোষ শিকার করে পুলিশকে লাশের সন্ধান দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবক রংপুরের বদরগঞ্জ থানার আলা মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম (২৬)। আটক যুবক রংপুরের তারাগঞ্জ উপজেলার মো. নাহিদ (১৮)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ঘটনার শুরু কয়েকদিন আগে। গতকাল বিকেলে আমাদের কাছে জিডি নিয়ে আসে নিহত মঞ্জুরুলের ভাই। পরে আমরা তার রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য আনি। তার কথায় সন্দেহ হলে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে সে আমাদের বিস্তারিত বলে। সে জানায় চোর বলাতেও তাকে হত্যা করেছে। পরে লাশ মাটি চাপা দিয়েছে। তার তথ্যের ভিত্তিতে আমরা মঞ্জুরুলের লাশ উদ্ধার করি।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। নাহিদ পুলিশ হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০