1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে পিআইও’র দুই মামলার চার্জ শুনানি শেষ,আদেশ ১৯ ফেব্রুয়ারি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫০৪ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

যমুনা টেলিভিশনের গাইবান্ধা করেসপন্ডেন্ট জিল্লুর রহমান পলাশসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে করা সুন্দরগঞ্জের সাবেক (পিআইও)নুরুন্নবী সরকারের মানহানির দুই মামলার অভিযোগ (চার্জ)গঠন বাতিল চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামি ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য্য করেছেন আদালত। আজ ১৬ জানুয়ারী সোমবার দুপুর ১২টার দিকে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.রাজু আহম্মেদ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালতে সাংবাদিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ্যাডভোকেট মো.ফরহাদ হোসেন লিটু। এসময় বাদি নুরুন্নবী সরকারের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মো.শফিকুল ইসলাম। আদালতে শুনানিকালে বিবাদি পাঁচ সাংবাদিকের মধ্যে জিল্লুর রহমান পলাশ,শেখ মামুন-উর-রশিদ ও একেএম শামছুল হক আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের পক্ষের আইনজীবী মো. ফরহাদ হোসেন লিটু বলেন, হয়রানির উদ্দেশ্যে করা মানহানির দুই মামলা থেকে অব্যাহতি চেয়ে সাংবাদিকদের পক্ষে আদালতে আবেদনসহ নানা তথ্য-প্রমাণ দাখিল করা হয়। অভিযোগ গঠন শুনানির ধার্য্য তারিখে আদালতে মামলা দুটির বিষয়ে দীর্ঘ শুনানি করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামি ১৯ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য্য করেছেন। আশা করি এই মামলায় বিবাদি সাংবাদিকরা আদালতের কাছে ন্যায় বিচার পাবেন। উল্লেখ্য, ঘুষ ও দুর্নীতির কর্মকাণ্ডে সমালোচিত সুন্দরগঞ্জের সাবেক পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে একাধিক সচিত্র প্রতিবেদন প্রচার করে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যম। তদন্তে আর্থিক দুর্নীতিসহ নানা অভিযোগের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় মামলাসহ লঘুদণ্ড দেয় সংশ্লিষ্ট অধিদফতর। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১২ সাংবাদিকের বিরুদ্ধে রংপুর আদালতে মানহানির দুটি মামলা করেন নুরুন্নবী সরকার। পরে আদালতের নির্দেশে তদন্ত শেষে সাত জনকে অব্যাহতি দিয়ে সাংবাদিক পলাশসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় পিবিআই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০