1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুন:তদন্ত ও বিচার দাবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫২৫ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলাটি পুন:তদন্ত ও বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, হত্যা ঘটনার ১৯ বছরে কারা ও কেন মানিক সাহা হত্যা হলো, সেটি কেউ জানতে পারেনি। অর্থযোগানদাতা ও গডফাদাররা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে সাংবাদিক হত্যা, নির্যাতন, নিপীড়ন থেমে নেই। সোমবার (১৫ জানুয়ারি) সকালে সাংবাদিক মানিক সাহার ১৯তম হত্যাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে বক্তারা এসব দাবি জানান। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক বেদীতে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিকি ইউনিয়ন (কেইউজে) ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে কেইউজে ও খুলনা প্রেসক্লাব পৃথক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠন কার্যালয়ে কেইউজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. ফারুক আহমেদ। বক্তব্য দেন প্রবীন সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, কেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য কৌশিক দে বাপী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
অপরদিকে খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী, মল্লিক সুধাংশু, মো. শাহ আলম, এস এম কামাল হোসেন, সোহরাব হোসেন, কৌশিক দে, প্রবীর বিশ্বাস, দিলিপ বর্মণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মুন্না। কর্মসূচিতে বক্তারা আরো বলেন, খুলনা অঞ্চলে একের পর এক সাংবাদিক হত্যা ঘটনা ঘটলেও কোন বিচার হয়নি। এমন কী এসব রহস্য উম্মোচন হয়নি। যার কারণে সাংবাদিকদের পর নির্যাতন ও নিপীড়ন বেড়েই চলছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কথা বলেও সাংবাদিকদের কথা কেউ বলে না। আলোচনা সভার পূর্বে প্রয়াত সাংবাদিক মানিক সাহা স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য, সাংবাদিক মানিক সাহা দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনাস্থ জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলা’র খণ্ডকালীন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। মানিক সাহা ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০