1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চাঁদপুরে বিনামূল্যে দুঃস্থ ১০০০ মানুষের চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৪ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুর পুরান বাজার এলাকায় মধুসূধন উচ্চ বিদ্যালয়ের মাঠে  ১৩ই জানুয়ারি ২০২৩ শুক্রবার ফেইথ বাংলাদেশ,এম,খান ফাউন্ডেশন,উইমেন্স ইম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন,ইনার হুইল ক্লাব অফ ঢাকা ওয়াসিস,প্রতিধ্বনি,উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার,অরবিস ইন্টারন্যাশনাল, মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হসপিটাল(চাঁদপুর),
বিজয়ী নারী উন্নয়ন সংস্থা,ব্রাইটার লাইফ স্কুল, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি এবং গ্রীন বাংলা নিউজ এর যৌথ আয়োজনে দুঃস্থ ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা,শীতবস্ত্র বিতরণ ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন,‘আমরা সারা দেশেই নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ প্রায় এক হাজার মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দিচ্ছি।’
‘পাশাপাশি শীতার্তদের জন্যও আমরা ভালো মানের কম্বল দিচ্ছি। ভবিষ্যতেও যাতে মানুষের জন্য এভাবে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।’
এ সময় কৃষি ব্যাংক চাঁদপুরের এ জি এম আরসাদুজ্জামান, পুরানবাজার এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, জয়ধ্বনি বিদ্যাতয়ন এর প্রতিষ্ঠাতা তাপসি ভৌমিক, জয়ধ্বনি বিদ্যায়তনের অধ্যক্ষ সুূদিপ তন্ময়,ইনার উইল ক্লাব চাঁদপুর জেলার প্রেসিডেন্ট মাহমুদা খান,
বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান,  ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তর,পুরান বাজার পুলিশ ফাড়ির এ এস আই মোঃ আলী, টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম,গ্রীন বাংলা নিউজের সম্পাদক আশিক খান, ফয়েজ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০