1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার লালমাইয়ে ১৬ দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার কলাপট্রি ও পালপট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী ) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১০.৩০টায় বাজারে প্রথমে লেপতোশক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা বাড়ি চলে যায়। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। বাজারে উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বেশির ভাগ ক্ষতিগ্রস্ত হন পাল ব্রাদার্স তার দোকান ও তিনটি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।
তবে এর আগে বাজারের ৫ টি মুদি দোকান, একটি কাপড়ের দোকান, বেডিং স্টোর ,জুতা দোকান, ঔষধের দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। ব্যবসায়ীদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শিবু পাল বলেন, ‘রাত ১০টার পর দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। কিছু সময় পর খবর পেয়ে শুনি বাজারে আগুন লেগেছে। বাড়ি থেকে আসতে না আসতেই ততক্ষণে আমার দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ৪০ বছর ব্যবসা করে যা অর্জন করেছিলেন তার সবই শেষ হয়ে গেলো।
ঘটনাস্থল পরিদর্শনে এসে স্হানীয় বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ব্যবসায়ীদের শান্তনা দিয়ে স্হানীয় সাংসদ মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি খুব শীঘ্রই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্হাপন হবে বলে জানান।
লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক হোসেন বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০