1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নন্দীগ্রাম উপজেলায় সরিষা ক্ষেত থেকে নারীর অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪২২ বার দেখা হয়েছে

জাকির আহম্মদ জিম বগুড়া জেলা প্রতিনিধি

নন্দীগ্রাম উপজেলায় সরিষার ক্ষেতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শুক্রবার উপজেলার কাথম(পুইয়াগাড়ী) এলাকা থেকে দুপুর দেড়টার দিকে এ নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ৷ পুলিশ জানান,নিহত নারীর আনুমানিক ২৪ বছর। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে সরিষার ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। ওই নারীর দুই হাতে মেহেদী দেয়া আছে। এছাড়া তার শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০