1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাকোপের সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৩ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে লাইব্রেরি স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অর্থায়নে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-০৩ এর আওতায় সুতারখালী পূর্বপাড়া ভিডিসি এই লাইব্রেরি স্থাপন করে।
এসময় সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে আসবাবপত্র ও বই বিতরণ করা হয়। এ উপলক্ষে সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে লাইব্রেরির উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড খুলনার উপপরিচালক একেএম আশরাফুল ইসলাম।
সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম রুবাইয়াৎ আল আজাদ, সুতারখালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুলতা সরদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ মণ্ডল, সুতারখালী পূর্বপাড়া ভিডিসির সভাপতি আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক প্রকাশ চন্দ্র বর্মন, সুতারখালী পূর্বপাড়া ভিডিসির সাধারণ সম্পাদক প্রদীপ মিস্ত্রী, বিদ্যালয়ের লাইব্রেরিয়ান কনিকা মণ্ডল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মো শহীদুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক নন্দনদ্যুতি মণ্ডল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০