1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, র‌্যাবের হাতে আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪২৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

স্ত্রীর চেম্বারে বসে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম মকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে কুমিল্লার মনোহরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ভুয়া দুটি ডাক্তারি আইডি ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। তবে তার স্ত্রী মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
বুধবার (১১ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। গ্রেফতার আব্দুস সালাম (৩৫) চুয়াডাঙ্গার জীবননগর থানার মো. মোশারফ বিশ্বাসের ছেলে। র‌্যাব কর্মকর্তা সাকিব হোসেন বলেন,‘ডাক্তার পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা নেন আব্দুস সালাম। পরে আরও টাকা দাবি করেন। এ অবস্থায় আব্দুস সালাম ডাক্তার কিনা তার প্রমাণ চান ওই ব্যক্তি। তখন স্ত্রীর মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেম্বারে বসে ছবি তোলেন। সেইসঙ্গে চিকিৎসার যন্ত্রপাতি ও চেম্বারে বসার ভিডিও ধারণ করে ওই ব্যক্তিকে পাঠান। তবু বিষয়টি নিশ্চিত হতে আব্দুস সালামের সঙ্গে চেম্বারে দেখা করতে চান ওই ব্যক্তি। এ নিয়ে টালবাহানা শুরু করেন। শেষ পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আব্দুস সালাম।’ মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম জানিয়েছেন একই পন্থায় সাভার,গাজীপুর,ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন স্থানের একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০