1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

শীতে চুলার আগুন পোহাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে প্রচন্ড শীতের কারণে রান্নাকরা চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রিমু বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গত বুধবার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
রিমু বেগম উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলী তালুকদারের ছেলে দিনমজুর আব্দুল মান্নান তালুকদারের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার (৭ জানুয়ারি) সকালে নিহত রিমু বেগমের বাড়ির উঠানে স্থানীয় ছেলেমেয়েরা পিকনিক করছিল। শীতের কারণে সেখানে চুলার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন রিমু বেগম। এ সময় তার অজান্তে শাড়ির আঁচলে আগুন ধরে রিমু বেগমের কোমর থেকে বুক পর্যন্ত দগ্ধ হয়। দ্রুত তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টায় রিমু বেগম মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান,রিমু বেগমের সাত বছরের এক ছেলে এবং দেড় মাস বয়সী এক শিশুকন্যা রয়েছে। স্বামী আব্দুল মান্নান তালুকদার ও শ্বশুর ইদ্রিস আলী তালুকদার দিনমজুর। অভাবী সংসার তাদের। অবুঝ শিশুকে রেখে মায়ের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, শজিমেক হাসপাতালে মৃত্যুবরণ করায় সদর থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০