1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৯ বার দেখা হয়েছে

এনামুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৫১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন প্রমুখ। কর্মসূচিগুলোতে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এ সময় ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ বঙ্গবন্ধুকে স্বতঃফুর্ত সংবর্ধনা দেয়। পরে ঐ দিন বিকেলে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিবসটি পালনে সারাদেশের ন্যায় সাপাহারে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে তার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০