1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫৮০ বার দেখা হয়েছে

আইয়ুব আলী, হোমনা

কুমিল্লার হোমনায় ৬ তলা ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মিলা আক্তার (১৩) নামের স্কুল ছাত্রী এক মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সে উপজেলা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ছিল বলে জানা যায় । মিলা উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে।
সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন সিটি মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
জানা যায়, তার মা মরিয়ম এ বিল্ডিংয়ে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালে সেবিকার চাকুরি করেন। এর ওপর তলায় তাদের বাসা ছিল। সে কারণেই মিলা দুপুরে ছাদে যায় এবং সেখান থেকে পড়ে মারা যায়।
তার ফুফাতো ভাই হাবিবুর রহমান জানান, মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনও চিকিৎসাধীন। সে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পায়।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার বলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ার কারণে তার থুতনী ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে সে মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে সে ভাতাও পেত। পরিবারের কোনো অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০