1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাঁতারে দেবীদ্বার’র মেয়েদের বাজিমাৎ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৬ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সাঁতারে ৪ কেটাগরিতে প্রথম স্থান অধিকার করে দেবীদ্বার’র মেয়েদের বাজিমাৎ। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় উপজেলা বালিকাদল এ বিজয় লাভ করে।
বিজয়ী ( ইসরাত জাহান, সুমাইয়া আক্তার, সিমা আক্তার, মীম আক্তার) দের সাথে কথা বললে তারা জানায়, সাঁতারের প্রথম স্থান অধিকার করে তারা অনেক আনন্দিত। এই বিজয় আগামীতে বিভাগীয় পর্যায়ে তাদের আরো ভালো করার অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে খেলবে বলেও আশাবাদী। এছাড়াও বেডমিন্টন সিঙ্গেল খেলায় রানারআপের পদক পেয়েছে সাব্বির।
সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেলাপর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহন করে সর্বাধিক ২৩টি পদক লাভ করে প্রথম দেবীদ্বার উপজেলার শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ময়নাল হোসেন জানান, আমাদের ছেলেমেয়েরা বিভাগীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে। এথলেটিকে আমরা এগিয়ে আছি। আশা করছি জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে জাতীয় পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা নেতৃত্ব দিবে।
উল্লেখ্য, জেলা প্রশাসক মোঃ শামীম আলম’র সভাপতিত্বে রবিবার বিকেলে শেখ কামাল যুব গেমস’র উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাঁতারুদের হাতে পুরষ্কার তুলে দেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। এসময় আরো উপস্থিত ছিলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০