1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর শাসনগাছা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের ২৯ বছর বয়সী আলী হাসান রিয়াদ ও চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের ২৮ বছর বয়সী শামীম।
কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে আলী হাসান রিয়াদকে আটক করি। পরে তার দেয়া তথ্য মতে তার সহযোগী শামীমকে একই এলাকা থেকে আটক করি। পরে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০