1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ডোমারে প্রশিকা’র শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল, নীলফামারী

নীলফামারীর ডোমারে প্রশিকা দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূর্নবাসন কর্মসূচীর পক্ষে প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার(৯জানুয়ারী) দুপুরে প্রশিকা ডোমার উন্নয়ন এলাকা, নিজস্ব হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ পরিচালক কামরুজ্জামান ছামাদের সভাপতিত্বে বিভাগীয় ব্যবস্থাপক মো.আলহাজ উদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উপ পরিচালক কামরুজ্জামান ছামাদ জানান, প্রশিকা ডোমার উন্নয়ন এলাকার দরিদ্র সাত শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আজকে দুইশত জনকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০