1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

মহেশপুরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৬৩২ বার দেখা হয়েছে

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি যুবক কে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ৮ই জানুয়ারি তারিখে মহেশপুর থানার এস আই শরীফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পৌরসভার বৈঁচিতলা গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ এক জন মাদক কারবারি কে আটক করেন।
আটককৃত আসামি পৌরসভার বৈঁচিতলা গ্রামের মৃত হিম চাঁন মন্ডল এর ছেলে।
এই বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।
মামলা নং- ০৩।
অপরদিকে মহেশপুর থানার এস আই এস এম মাহমুদ রেজা সঙ্গীয় ফোর্সসহ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিশুতলা বাজার থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আশিক মাহমুদ নামে এক মাদক কারবারি যুবক কে আটক করেন।
আটককৃত আসামি আশিক কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আব্দুল ওয়াদুদ এর ছেলে।
এই বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০