1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৮১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯ কেজি গাঁজাসহ মোঃ নাছির হোসেন ওরফে বাবু (২৫) এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ৪ জানুয়ারী বুধবার দুপুরে জেলার কোতয়ালী মডেল থানার বালুতুপা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতার মোঃ নাছির হোসেন ওরফে বাবু (২৫) জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনীপাড়া গ্রামের পেয়ার মিয়া এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০