1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫১১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শংকুচাইল বাগড়া সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচওরা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পিক আপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে মোটর সাইকেলের চালক গাজী মোঃ সাব্বির ওরফে সবুজ মারা যায়। এসময় পিক আপের চালক পালিয়ে যায়। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ সাব্বির ওরফে সবুজ (৩১) উপজেলার ষোলনল ইউনিয়ন এর মহিষ মারা গ্রামের আব্দুস সামাদন পিন্টুর ছেলে।
জানা গেছে, সাব্বির গত ৩ দিন হল ফুড পান্ডায় চাকুরী নিয়ে কাজ করছিল। পুলিশ ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম জানান সোমবার দুপুর ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর কুমিল্লা বাগড়া সড়কের পাঁচওরা উচ্চ বিদ্যালয়ের সামনে শশীদল থেকে কুমিল্লা গামী একটি মালবাহী পিক আপ এবং বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে মোটর সাইকেল চালক মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহত মোটর সাইকেল চালককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান। অপর দিকে পিক আপের চালক পালিয়ে যায়। বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান জানান দুর্ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার এস আই মোঃ মামুন হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি যান বাহন উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০