1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নড়াইলে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৪ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়েরের প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলার চরপাচাইল গ্রামে মানববন্ধন হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইতনা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের আশা পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে আদালতে সঠিক প্রতিবেদন দেবেন। অপরদিকে গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।
এ সময় বক্তব্য রাখেন-তানভীর আহমেদ রুবেল, আজিম সিকদার, নাসিম মুন্সী, ইলিয়াস মুন্সী, মিন্টু ফকির, মিরাজ মুন্সী, দিপু মুন্সী, ইমানুর লস্কার, নান্টু মুন্সী, রতনা খানম প্রমূখ।
বক্তারা বলেন, গত ২৩ মার্চ নড়াইলের ইতনা ইউনিয়নের চরপাচাইল গ্রামের আহাদ আলী খান (৫৭) হৃদরোগে বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আহাদ আলীর বড় ভাই আজাদ আলী খান প্রায় আট মাস পর গত ১ ডিসেম্বর নড়াইলের আদালতে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত ছাড়াই তখন আহাদ আলীর দাফন হয়েছে। অথচ মৃত্যুর আট মাস পর ষড়যন্ত্র করে আদালতে এ মামলা করেছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন,‘আট মাস আগের ঘটনায় হঠাৎ করে বাদী হত্যা মামলা দায়ের করেছেন কেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে আদালতে সঠিক প্রতিবেদন দেয়া হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০