1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিয়েবাড়িতে অতিথি বেশে প্রবেশ করে চুরি করতেন ৬ নারী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিয়ে বাড়িতে অতিথি বেশে প্রবেশ করে চুরি করা চক্রের ছয় নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য শনিবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন,ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আব্দুল মালেকের স্ত্রী কোহিনুর বেগম (৩০),একই এলাকার আলমগীরের স্ত্রী রিনা বেগম (৩২),খলিল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (২৮),কামাল উদ্দিনের স্ত্রী রুনা বেগম (২৫), মোশারফ হোসেনের স্ত্রী রোজিনা বেগম (৩০), পারভেজ হোসেনের স্ত্রী জুয়েনা বেগম জুনি (২৫)।
ওসি জানান, শুক্রবার রাতে বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবুল কালামের সেমিপাকা বাসায় অভিযান চালিয়ে বিয়েবাড়িতে অতিথি বেশে প্রবেশ করে চুরি করা চক্রের ছয় নারী সদস্যকে গ্রেফতার করা হয়। পরে বাসায় তল্লাশী করে ছয়টি স্বর্ণের চেন, একটি স্বর্ণের আংটি, ৯টি শাখা (বালা) জব্দ করা হয়। এগুলো তারা বিভিন্ন সময় চুরি করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতাররা জানান, তারা বিভিন্নস্থানে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জিনিসপত্র ফেরি করার আড়ালে জনবহুল এলাকায় বিয়েসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং বিভিন্ন যানবাহনে যাত্রীবেশে ওঠে মহিলা যাত্রীদের কাছ থেকে সু-কৌশলে স্বর্ণালঙ্কার চুরি করত।
ওসি আরও বলেন,এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা শেষে দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০