1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মনোহরগঞ্জে আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে প্রাণ গেল কিশোরের !

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৮৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কাতার বিশ্বকাপের ফাইনালি ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ফ্রান্সকে ট্রাইবেকারে ৪-২গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ।
আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। 
রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।
খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান –
এলাকায় সবার সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে সমর্থনকারীরা। ওই মিছিলে শাওন ছিল। রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে মিছিল করে খিলা বাজারের দিকে আসছিল। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। 
এ দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামের মোটরসাইকেল আরোহী।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠান।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে বলেন, এ বিষয়ে পরে তথ্য দেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০