1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে প্রয়াত আওয়ামীলীগ নেতা এবিএম গোলাম মোস্তফা স্মরণে শোক সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব,দেবীদ্বার(কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে প্রয়াত আওয়ামীলীগ নেতা। সাবেক সচিব, এমপি, মন্ত্রী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মরহুম এবিএম গোলাম মোস্তফা স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবীদ্বার উপজেলা পরিষদ কতৃক আয়োজিত শোক সভাটি শনিবার বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় ওনার বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান বাবুল’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত এবিএম গোলাম মোস্তফার ছেলে বিশিষ্ট অর্থনীতিবিদ, এশিয়ার কৃষি ও অর্থনৈতিক উপদেষ্টা (বিশ্বব্যাংক) ড. ইফতেখার মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, পৌর আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, জালাল উদ্দিন, কামরুজ্জামান মাসুদ, মকবুল হোসেন মুকুল। কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টায় তার নিজ গ্রাম উপজেলার বড়শালঘরে প্রতিষ্ঠিত এবিএম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণেও একটি স্মরণ সভা করেছে কলেজ কতৃপক্ষ।
উল্লেখ্য, বাধ্যর্কজনিত নানা রোগে আক্রান্ত হয়ে (৩ ডিসেম্বর শনিবার) রাত ৯ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০