1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৩ টার পর মহাসড়কের গৌরীপুর রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পের ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেল এলোপাতাড়ি বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এসময় ঢাকা থেকে কুমিল্লা গামী এশিয়া লাইন যাত্রীবাহী বাসের সামনে হঠাৎ করে মোটরসাইকেল দুইটি চলে যায়। বাস চালক মোটরসাইকেল দুটি রক্ষা করতে গিয়ে সামনে অপেক্ষমান ট্রাকের সাথে সংঘর্ষ ঘটায়। অপেক্ষামান ট্রাকের সাথে সংঘর্ষে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়। মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে ২ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, আহতদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০