1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরুড়ায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫১০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নাদিয়া সুলতানা ইমু নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের জসিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।
বুধবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের পূর্ব কলনীপাড়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমু একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মনজুমা বেগমের মেয়ে। আটক জসিম ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরের দিকে জসিম ওই শিশুকে চিপস কিনে দিয়েছিল এবং তাকে ওই শিশুর সঙ্গে কথা বলতে দেখা গেছে। নিহতের ফুফাত ভাই বলেন, আমার বোন তৃতীয় শ্রেণিতে পড়ত। পরীক্ষা শেষে পাশের গ্রাম পূর্ব গজারিয়ায় তার খালার বাড়িতে যায়। পরে বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর পূর্ব গজারিয়া কলনীপাড়া বাশমোড়ার পাশে বোনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তিনি বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহও উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে,শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি টিমও উপস্থিত হয়েছে। স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে জসিম নামে একজনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০