1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ নিহত ৪ আহত ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫১১ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলা পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া নামক স্থানে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে, স্বামী স্ত্রীসহ ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ১ জনসহ মোট ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ১ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানা যায়,১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৭ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি গাইবান্ধা শহর থেকে ছেড়ে এসে পলাশবাড়ীর সাকোয়া মাঝি পাড়া নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে আসা গাইবান্ধামূখি শানে খোদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে তিন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছে। এছাড়াও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০),জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) শাকিল মিয়া(৩৫)ও গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের সিএনজি চালক নুরুল ইসলাম (৫০)। এ বিষয়ে পলাশবাড়ী থানা পুলিশের অফিসার ইনর্চাজ মাসুদ রানা জানান,এঘটনায় মোট ৪ জন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে ও নিহতদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০