1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মালদ্বিপ হাইকমিশনে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৭১২ বার দেখা হয়েছে

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে গতকাল ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ ইং উদযাপিত হয়। দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের কনস্যুলার সহকারী মোঃ এবাদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব  মো: সোহেল পারভেজ। তিনি ডিজিটাল বাংলাদেশে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও তার সুবিধা সমূহ যেমন: জাতীয় পোর্টালের মাধ্যমে তথ্য সরবরাহ, ডিজিটাল সেন্টার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইটি পার্ক, লার্নিং এন্ড আর্নিং ইত্যাদি তুলে ধরেন। হাইকমিশনার তার বক্তব্যে উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। শীঘ্রই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত দেশের কাতারে শামিল হবো। ভবিষ্যতের সেই বাংলাদেশ গঠনের জন্য সকলকে একযোগে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দুতালয়ের দ্বিতীয় সচিব মোঃ মিজানুর রহমান ভুইয়া, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, কল্যাণ সহকারী আল মামুন পাঠান, কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন, কন্সুলার সরকারী ময়নাল হোসেন,ও আবু রায়হান সহ মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০