1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুমিল্লায় কমনওয়েলথ দিবস ওয়্যার সিমেট্রিতে শ্রদ্ধা নিবেদন করলেন সাত দেশের প্রতিনিধিগণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯৭৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ওয়্যার সিমেট্রিতে শ্রদ্ধা নিবেদন করলেন সাত দেশের প্রতিনিধিগণ কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,জাপান, কানাডা, ভারত,পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিগণ। আজ শনিবার সকালে কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি সৌধ ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস্, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক, জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি, অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার নারদিয়া সেম্পসন, বাংলাদেশের নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সাইয়েদ আহমেদ মারুফসহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি।
অতিথিগণ ওয়ার সিমেট্রির স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে। শ্রদ্ধেয় নিবেদন শেষে শহীদদের স্মৃতিফলক ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০