1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন গাইবান্ধার নবাগত পুলিশ সুপার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫২২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা ”মিট দ্যা প্রেস কনফারেন্স” করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। নবাগত পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাগণ।
আজ রবিবার সকালে পৌর শহরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা মিট দ্যা প্রেস এ মতামত ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেছেন তিনি। এর আগে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরিচয় ও মতামত গ্রহন করেন। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মাঝে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল,শাহাবুল শাহিন তোতা, অমিতাব দাস হিমু, শামিম আল সাম্য,খালেদ হোসেন,জাভেদ হোসেন, মিলন খন্দকার,আফরোজা লুনা,এস এম বিপ্লব, আতিক বাবু, রিপন আকন্দসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল সংবাদ কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষ থেকেও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০