1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

জেসিআই’র সম্মাননা পেলেন জাগ্রত মানবিকতা’র ডা. তাহ্সীন বাহার সূচনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সন্স (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২২’প্রদান করেছে আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।
এবারের আয়োজনে পার্সোনাল একম্পিলশমেন্ট ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা.তাহসীন বাহার সূচনা।
শুক্রবার রাতে কক্সবাজারের সী পার্ল বিচ রিসোর্টে দুই দিনব্যাপী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন,‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, ‘টিওওয়াইপি একটি বৈশ্বিক পুরস্কার। প্রতি বছর পৃথিবীর একশর বেশি দেশে এ পুরস্কার দেওয়া হয়। নানা ক্ষেত্রে অবদানের মধ্যদিয়ে দেশের এগিয়ে যাওয়ায় ভূমিকা রাখা তরুণদের এ স্বীকৃতি দিয়ে থাকি। সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন। যা তরুণ নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। বর্তমানে ১০৫টিরও বেশি দেশে এ সংগঠনের প্রায় ২ লাখ সক্রিয় সদস্য আছে।
জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় প্রতিবছর ১০ তরুণকে এ পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০