1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে

আল মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সদর ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের আমন্ত্রনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুঃ আমিনুল হক’র নেতৃত্বে নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ফারুক হোসেন,সহ সাধারণ সম্পাদক কুদরত আলী,কোষাধ্যক্ষ ওমর ফারুক লিটন সহ সদস্য মজাহারুল ইসলাম বাদল, কায়সার হোসেন,রুবেল খান,মনসুর আলী,রমজান আলী প্রমূখ।
এ সময় নবনির্বাচিত কমিটির সাংবাদিক নেতারা সংগঠনকে আর শক্তি শালী এবং সাংবাদিকদের হয়রানি সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন আপনারা সংবাদ কর্মীগণ দেশ ও জাতির দর্পণ আপনাদের মাধ্যমে আমরা দেশের এবং বিদেশের খবর পাই সাথে সাথে আপনাদের লিখনীর মাধ্যমে আমরা আমাদের ভূল ভ্রান্তি খুঁজে পাই। আমি আশা করি আপনারা দেশ ও জাতির কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০