1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় ‘স্বৈরাচার পতন দিবস’ পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৫০৮ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

১৯৯০ এর স্বৈরাচার এরশাদ সরকার পতনের ৩২তম বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় শ্রদ্ধা নিবেদন,শোভাযাত্রা,স্মৃতিচারণ, ১৯৮২ থেকে ৯০ পর্যন্ত ছাত্রনেতাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতাদের গড়া ‘আমরা ৯০ এর যোদ্ধা’ নামে সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বর থেকে সকল রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ছাত্রনেতৃবৃন্দ। পরে শহিদ মিনার চত্বরে ‘আমরা ৯০ এর যোদ্ধা’র আহ্বায়ক ও ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে এবং‘আমরা ৯০ এর যোদ্ধা’র সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আমিনের সঞ্চালনায় স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা তৎকালীন তিনজোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার পতনের পর তিনদশক পেরিয়ে গেলেও সেদিন সর্বদলীয়ভাবে গ্রহণ করা তিনজোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক। তারা দীর্ঘদিন পর এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় ‘আমরা ৯০এর যোদ্ধা’কে অভিনন্দন জানান।
স্মৃতিচারণ ও আলোচনানুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ‘আমরা ৯০ এর যোদ্ধা’র সদস্য সচিব বাপী দাস, নব্বইয়ের ছাত্রনেতা প্রবীর চক্রবর্তী, কাজী ইব্রাহিম খলিল উলফাত, তানজিমুল ইসলাম পিটার, আলাল আহম্মেদ, মোশারফ হোসেন বাবু, মো. খালেদ হোসেন, নাদিম আহম্মেদ, আবু বক্কর কাজল, আলতাফুজ্জামান খান লোহানী তুহিন,রণজিৎ বর্মন, ডিউক, লাবু, অরুন, টিটু প্রমুখ। এছাড়া কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু।
উল্লেখ্য,গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। তার এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। সেই থেকে প্রতি বছর দেশে এ দিনটি ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করা হয়। ৬ ডিসেম্বর তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। মুক্তি পায় গণতন্ত্র। ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক আইন জারির মাধ্যমে দেশের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ। এরপর টানা ৯ বছর তিনি একনায়কতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করেন। এরপরেই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন ১৯৯০ সালে জোরদার হয়। পরে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থি রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এইচএম এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান স্বৈরশাসক ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০