1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছর কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬২০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মেহেদী হারসান (১৮) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান আদালতে আসামি মেহেদী হাসানের উপস্থিতে এই রায় প্রদান করেন।
এ বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক সাংবাদিকদের জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের এক স্কুলছাত্রীকে মেহেদী হাসান স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামে আত্মীয়ের বাড়ি যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকালে পাশের রাস্তায় ঘুরতে গেলে থাকা মেহেদী হাসান ওই স্কুলছাত্রীটিকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। ওই বছর ১৬ এপ্রিল স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামি সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০