1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চরভদ্রাসনে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৮৪১ বার দেখা হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে মো.কাউসার হোসেন খান (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সাফায়েত ইসলাম সিফাত (১৬) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ওই তরুণকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি ও জেলা পুলিশের একটি টিম।
সিফাত নামের ওই তরুণ বালু ব্যবসায়ী মো.কাউসার হোসেন খানকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার রোববার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল জানান, নিহত কাউসার সিফাতের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তার সাথে সমকামিতা করে আসছিলো।
ঘটনার দিনও শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কাউসার সিফাতকে ভয়-ভীতি দেখিয়ে উক্ত স্থানে নিয়ে গিয়ে সমকামিতার চেষ্টা চালালে দু’জনের মধ্যে ধ্বস্তাধস্তি হয় বলে জানান এই কর্মকর্তা।
ধ্বস্তাধস্তির এক পর্যায়ে কাউসারের সঙ্গে থাকা চাকু কাউসারের ঘারে আঘাত হানলে কাউসার মাটিতে লুটিয়ে পরে বলে জানান।
এসময় সিফাত কাউসারের পিঠের উপড় চরে ওই চাকু দিয়ে কাউসারের ঘারে ও পিঠের বিভিন্ন স্থানে আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
শনিবার(২৬ নভেম্বর) সকালে স্থানীয়রা কাউসারের মৃত দেহ উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের জাকেরারসূরা ভাঙা মাথা নামক স্থানে পদ্মা পাড়ের বালুর ডিভিটে পরে থাকতে দেখে ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি’মেম্বারকে খবর দেয়। পরে ইউপি’ মেম্বার পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, হত্যায় ঘটনায় আটক সিফাতকে রবিবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে,জানান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু মন্ডল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০