1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কোচের চাপায় স্বামী, স্ত্রী ও মেয়েসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে কোচের চাপায় পিষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু। নিহতরা হলেন হাফিজা বেগম তার স্বামী মাসুদ রানা ও ১৪ বছরের মেয়ে সিমি মারা গেছেন। এ ঘটনা মেয়ে সিমি হাসপাতালে নেওয়ার পর মারা যান।
রোববার সকাল ১০ টার দিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা সদরের রহিমানপুর ইউনিয়নের হরিপুর কলেজ পাড়া এলাকার একই পরিবারের।
এসব তথ্য নিশ্চিৎ করেছেন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মা মারা যান।
স্থানীয়রা গুরুতর অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে এলে এক ঘন্টার ব্যবধানে তারাও মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০