1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট বিঘ্নিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৬৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইলে ইন্টারনেট সেবায় বিঘ্ন হচ্ছে। এতে সংবাদকর্মীদের কাজে সমস্যা হচ্ছে।
একাধিক সংবাদকর্মী জানান, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। এখানেও একই অবস্থা।
মোবাইল সেবা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানান, একটি টাওয়ারে সাধারণত যতটুকু ইন্টারনেট কাভার হয় তার চেয়ে বেশি মোবাইল অ্যাকসেস হচ্ছে। তাই বাফারিং হচ্ছে।
কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন,আগের সমাবেশেও এমন হয়েছে। এগুলো করে নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিএনপির বিভাগীয় সমাবেশে দলে দলে আসছেন আমাদের নেতা-কর্মীরা। তাদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল টাউন হল মাঠ।
এ সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছি।
সমাবেশ শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়, তবে নির্ধারিত সময়ে সেটি শুরু হয়নি। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সমাবেশ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
অন্য বিভাগীয় সমাবেশগুলোর মতো কুমিল্লাতেও ফাঁকা চেয়ার রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য।
এর আগে শুক্রবার রাতেই সমাবেশস্থল ঘুরে দেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টায় তার সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০